রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
১২ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

বাজি-জুয়ার তদন্তে রিজওয়ানের ফোন জব্দ, অনুমতিপত্র না দেখানোর অভিযোগ

ইংল্যান্ড সফরে ভরাডুবির পর বাজি ও অনলাইন জুয়া সংক্রান্ত তদন্তে পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তিনি দাবি করেছেন, ফোন নেওয়ার আগে কোনো লিখিত নোটিশ বা জব্দের অনুমতিপত্র দেখানো হয়নি এবং কয়েক সপ্তাহ পেরেও ফোনটি ফেরত পাননি।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩০ এএমসর্বশেষ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩০ এএম
বাজি-জুয়ার তদন্তে রিজওয়ানের ফোন জব্দ, অনুমতিপত্র না দেখানোর অভিযোগ

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সবশেষ ইংল্যান্ড সফরে ভরাডুবির পর দলটির তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইমস ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) বাজি ও অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগের তদন্তে তার কাছে বিভিন্ন প্রশ্ন করছে। একই সঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক বিষয়ে তথ্যও চাওয়া হয়েছে।

লর্ডসে টেস্ট শেষের রাতে ফোন নেওয়ার অভিযোগ

আদালতে দাখিল করা আবেদন অনুযায়ী, ৩০ আগস্ট লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষের পর রাত ১টার দিকে পিসিবির অ্যান্টি করাপশন কর্মকর্তা কর্নেল আখতার রিজওয়ানকে লন্ডনের হোটেলে নিচে ডেকে পাঠান। তাঁকে সঙ্গে নিজের মোবাইল আনতে বলা হয়। হোটেলের নিচে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির এক কর্মকর্তার সঙ্গে তার দেখা হয় এবং পরবর্তীতে বাজি ও অনলাইন জুয়া সংক্রান্ত প্রশ্ন করা হয়।

রিজওয়ানের দাবি, তাঁকে ফোন নেওয়ার আগে কোনো লিখিত নোটিশ, অভিযোগ, অভিযোগের ভিত্তি অথবা জব্দের অনুমতিপত্র দেখানো হয়নি। তাঁকে জানানো হয়েছিল ফোনটি পরীক্ষা করে তিন ঘণ্টার মধ্যেই ফেরত দেওয়া হবে। তবে কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি ফোনটি ফেরত পাননি; বর্তমানে যন্ত্রটি তদন্ত কর্মকর্তাদের কাছে রয়েছে এবং ফরেনসিক পরীক্ষা চলছে।

অপরাধ প্রমাণিত হয়নি

রিজওয়ান আদালতে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে কী অপরাধের সন্দেহ করা হচ্ছে, কোন ঘটনার তদন্ত চলছে এবং কোন আইনি ক্ষমতাবলে তাঁর ফোন নেওয়া হয়েছে—এসব বিষয়ে তাঁকে অবহাস্ত করা হয়নি। অদালত অবশ্য স্পষ্ট করেছে, কাউকে জিজ্ঞাসাবাদের নোটিশ দেওয়া মানে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে এমন নয়।

পিসিবির সাবেক আইনপ্রধান তাফাজ্জুল রিজভিও বলেছেন, বর্তমানে রিজওয়ানের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ বা স্বীকারোক্তি নেই এবং নোটিশের উদ্দেশ্য তথ্য সংগ্রহ। তবে পিসিবি অভ্যন্তরীণ তদন্তের বিষয়ে নীরবতা বজায় রেখেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ