কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগে হুঁশিয়ারি দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ভেড়ামারায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এই তথ্য জানান ফরিদা ইয়াসমিন। তিনি জানান, দলের অনুমতি পেলে আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করা হবে।
সম্প্রতি দৌলতপুর উপজেলায় এক মিটিংয়ে মুফতি আমির হামজা কুষ্টিয়ার সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছিলেন যে, সংরক্ষিত নারী আসনের এমপির সাংবিধানিক গুরুত্ব নেই এবং তিনি কোনো সরাসরি ভোট পাননি। তিনি আরও জানান, নিজে এক লক্ষ আটত্রিশ হাজার ভোট পেয়েছেন আর তার তো কোনো ভোট নেই, দায়িত্ব দেওয়া হলেও সাংবিধানিকভাবে কোনো গুরুত্ব নেই। বক্তব্যে ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ্য করে কিছু আপত্তিকর মন্তব্য করারও অভিযোগ উঠেছে।
ফরিদা ইয়াসমিন বলেন, উনি একজন সংসদ সদস্য এবং তিনিও একজন সংসদ সদস্য। প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীকে সম্মানিত করে কথা বলা রাজনৈতিক কালচার, ভদ্রতা ও আচরণের অংশ। জনপ্রতিনিধিদের আচরণের একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা জনপ্রতিনিধিদের আচার-আচরণের দিকে তাকিয়ে থাকেন। অথচ কুষ্টিয়া অঞ্চলের সংসদ সদস্য মুফতি আমির হামজা তাকে ও তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে অত্যন্ত অপ্রীতিকর কটূক্তি করেছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি জানান, বয়স্ক নারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সংরক্ষিত আসনের ৩৭ জন মেয়েকে, জেনেশুনেও কেন এই ধরনের কটূক্তির স্পর্ধা দেখাচ্ছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন। সন্ধ্যায় ভেড়ামারা উপজেলায়ও ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা মুফতি আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সংসদ সদস্যের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানান।
এছাড়াও মুফতি আমির হামজা কুষ্টিয়ার প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতিত্বের তীব্র সমালোচনা করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি অভিযোগ করেন, ডিসি অফিসে সার ডিলার নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের পাশ কাটিয়ে বিশেষ কোনো পক্ষকে সুযোগ দেওয়ার চেষ্টা চলছে। ডিসি, এসপি, ইউএনও ও ওসিসহ সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি জানান, জনগণের পছন্দের মানুষকে বাদ দিয়ে কোনো বিশেষ গোষ্ঠীকে নিয়ে এলাকা পরিচালনার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না, এ ধরনের পক্ষপাতিত্ব করলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণকে জানানো হবে।
-6aaa28d4dddc3.jpg)


-6aa911bb17ee9.jpg)
-6aa913a0034f9.jpg)

-6aa7b784694c2-6aa935be7d41c.webp)