দেশকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত রুখতে এবং একাত্তর ও চব্বিশের পরাজিত অপশক্তিকে প্রতিহত করতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথ দখলে রাখার আহ্বান জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। শুক্রবার বিকালে সিলেটে চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তবায় তিনি এই আহ্বান রাখেন।
সভায় মোনায়েম মুন্না বলেন, শেখ হাসিনার নিয়ে তাঁর দোসর ও বিভিন্ন গুপ্তদের সুপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে সরকারের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্ত চলছে। এ ধরনের অপতৎপরতা রুখতে দেশপ্রেমিক জনগণকে একসঙ্গে নিয়ে সিলেটের রাজপথে সর্বদা সোচ্চার থাকার দাবি জানান তিনি।
একই সভায় চব্বিশের গণহত্যা, সিলেটের কৃতীসন্তান এম ইলিয়াস আলীসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর গুম-খুনের অভিযোগে শেখ হাসিনাকে দায়ী করে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানোর দাবিও তুলে ধরেন মোনায়েম মুন্না। তবে সভায় তাঁদের দেওয়া এই অভিযোগগুলোর স্বতন্ত্রভাবে যাচাই বা সত্যতা নিশ্চিত করা যায়নি।
সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। সমাবেশ পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ। অন্য নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুবুল হক চৌধুরী, মোহাম্মদ মকসুদ আহমদ, মির্জা মো. সম্রাট হোসেন, সুদীপ জ্যোতি এষ ও জুবের আহমদ।
সমাবেশের পর প্রধান অতিথি মোনায়েম মুন্নার নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে পৌঁছে যায়। অনুষ্ঠানে জেলা ও মহানগর তিনটি সংগঠনের সদস্য সচিব ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
-6ab6a466c9142.jpg)
-6ab63c72d2471.jpg)
-6ab66959b519a.jpg)


