জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটির (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটির আহ্বায়ক হয়েছেন সংসদ সদস্য মাহমুদা মিতু।
দলের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা একটি চিঠিতে জানানো হয়েছে, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিদ্যমান কমিটি বাতিলের পাশাপাশি নিম্নোক্ত আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন করা হয়েছে।
কমিটির সদস্যসচিব হয়েছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মূখ্য সংগঠক হিসেবে মনজিলা ঝুমাকে রাখা হয়েছে।



