রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

টঙ্গীর সেই শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা আবেগ নয়, আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল

গাজীপুরের টঙ্গীর মাদরাসা শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, এমন ঘটনা আবেগ দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত। তিনি শিক্ষকদের আরও দায়িত্বশীল আচরণের ওপর জোর দিয়েছেন।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ২:৪৫ পিএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ২:৪৫ পিএম
টঙ্গীর সেই শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা আবেগ নয়, আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল

গাজীপুরের টঙ্গীর মাদরাসা শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা আবেগ দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। রোববার সুপ্রিমকোর্টে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন তিনি।

এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘শিক্ষার্থীদের প্রতি শিক্ষকের আচরণ আরও দায়িত্বশীল হওয়া উচিত। পাশাপাশি শিক্ষকরা এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যাতে শিক্ষকদের প্রকৃত মর্যাদা ক্ষুণ্ন হয়।’ এছাড়া আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘কোনো ঘটনার পর আবেগ দিয়ে বিবেচনা করে আইনী পথে সমাধান করা উচিত। এতে সামাজিক বিশৃঙ্খলা কমে আসবে। পৃথিবীতে এমন খুব কম দেশ আছে যেখানে এতো বেশি আইন আছে। বাংলাদেশে এমন কোনো আইন নাই যা প্রত্যেক সিচুয়েশনকে ডিল করে না। তাই প্রত্যেক অবস্থাতেই আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ