গণমাধ্যম ও যোগাযোগ
বরিশাল থেকে গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল নগরী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা থেকে আসা সিআইডি পুলিশের একটি দল। রোববার রাত সাড়ে ১০ টার দিকে তাকে গ্রেপ্...
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ
নির্বাচিত সংবাদ
আগৈলঝাড়া আর্মি ক্যাম্পে স্যাটেলাইট টেলিভিশনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
↗গৌরনদীর বরেণ্য সাংবাদিক ফকীর আব্দুর রাজ্জাকের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ
↗গৌরনদী প্রেসক্লাবে বিএনপি প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় ও চা-চক্র অনুষ্ঠিত।
↗জামিল মাহমুদ-এর সহধর্মিণীর শারীরিক অসুস্থতার খবর পেয়ে
↗বরিশালে অপসাংবাদিকতা প্রতিরোধে ১৫ সাংবাদিক সংগঠনের যৌথ বিবৃতি
↗আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল নগরী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা থেকে আসা সিআইডি পুলিশের একটি দল। রোববার রাত সাড়ে ১০ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।
তৌহিদ আফ্রিদি বেসরকারী মাইটিভি’র চেয়ারম্যান কারান্তরীন নাসিরউদ্দিন সাথীর ছেলে।
পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে তৌহিদ আফ্রিদির অবস্থান চিহিৃত করে ঢাকা সিআইডি পুলিশ। পরে তারা বরিশাল মহানগর পুলিশের সহায়তায় নগরী থেকে গ্রেপ্তার করেছে। পরে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বরিশাল মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, তাদের থানা পুলিশের সহায়তা ঢাকা থেকে আসা সিআইডি পুলিশের একটি দল নগরীর বাংলা বাজার এলাকার পপুলার ডায়গনষ্টিক ল্যাবের পাশের একটি ভবন থেকে গ্রেপ্তার করেছে। পরে তৌহিদ আফ্রিদিকে নিয়ে ঢাকা চলে গেছে।
📢এই সংবাদটি শেয়ার করুন
📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!
আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন