রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
২৫শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

সড়ক দুর্ঘটনা নিয়ে মশকরা, সমালোচনায় তানজিন তিশা

সড়ক দুর্ঘটনা নিয়ে মশকরা, সমালোচনায় তানজিন তিশা...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ৪:৫৪ পিএমসর্বশেষ: ১১ অক্টোবর ২০২৬, ৪:৫৪ পিএম
সড়ক দুর্ঘটনা নিয়ে মশকরা, সমালোচনায় তানজিন তিশা

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সামাজিক মাধ্যমে প্রায়ই খবরের শিরোনামে আসেন। কখনো তার বিরুদ্ধে সহশিল্পীদের মারধর, আবার কখনো প্রযোজকের টাকা আত্মসাৎ থেকে শুরু করে প্রতারণার অভিযোগও ওঠে।

এবার খবরের শিরোনামে আসে তার দুর্ঘটনা থেকে বেঁচে ফেরার বিষয় নিয়ে। মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধনে যাওয়ার সময় ‘গাড়ি দুর্ঘটনার’ শিকার হয়েছেন অভিনেত্রী।

শনিবার (১০ অক্টোবর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তানজিন তিশা। সেই পোস্টে অভিনেত্রী গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন বলে জানান। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।

এরপর কয়েক ঘণ্টা পর খোঁচা দিয়ে ও রসিকতা করে আরেকটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। সেখানে তানজিন তিশা লিখেছেন— ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।

টি আসলে কী, তা নিয়ে একাধিকবার অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। স্বাভাবিকভাবে কোনো তারকাদের কোনো দুর্ঘটনার খবরে ভক্ত-অনুরাগীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ে। কিন্তু তানজিন তিশার সেই রসিকতা করা পোস্টে অসংখ্য নেতিবাচক মন্তব্য দেখা গেছে।

যদিও সামাজিক মাধ্যমের নেটিজেনরা ধরে নিয়েছেন— বড় কোনো ক্ষতির মুখে পড়েননি অভিনেত্রী তানজিন তিশা। এতে স্বস্তি মিলেছে অনেকেরই। তবে অভিনেত্রীর কোনো ক্ষতি হলে নেটিজেনদের একাংশ যে খুশি হতেন, তা কিছু মন্তব্য থেকেও ইঙ্গিত পাওয়া যায়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ