সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
২৬শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

চট্টগ্রামে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রামে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ৭:৩২ পিএমসর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ৭:৩২ পিএম
চট্টগ্রামে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রামে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে লোকমান হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।

রোববার (১১ অক্টোবর) রাতে রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বান্দরবান এলাকার এক কিশোরীর সঙ্গে লোকমানের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে ২ অক্টোবর বান্দরবানে থাকা কিশোরীকে চট্টগ্রামে নিয়ে আসেন তিনি। পরে রাত হয়ে যাওয়ার কথা বলে পরদিন বিয়ে করার আশ্বাস দেন লোকমান।

এরপর কিশোরীকে নিয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার আওতাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার হোটেল হেরিটেজে ওঠেন তিনি। হোটেলটির দ্বিতীয় তলার ১১২ নম্বর কক্ষে কিশোরীকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে কিশোরীকে মুরাদপুরে নামিয়ে দিয়ে মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান লোকমান। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বলে কিশোরী। পরে পরিবারের পক্ষ থেকে গত ১০ অক্টোবর চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করা হয়। মামলার পর অভিযান চালিয়ে রোববার রাতে লোকমানকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি সুজন কুমার দে বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে লোকমান নামে এক যুবককে গ্রেফতার করে আদালতে চালান দেওয়া হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ