সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
২৬শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

তথ্যপ্রযুক্তি

শাওমির স্মার্টফোনে কার্ডবিহীন কিস্তি, ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

শাওমির স্মার্টফোনে কার্ডবিহীন কিস্তি, ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক...

ত
তানভীর আহমেদ· প্রযুক্তি সম্পাদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১:০৩ এএমসর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ১:০৩ এএম
শাওমির স্মার্টফোনে কার্ডবিহীন কিস্তি, ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে ‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ স্লোগানে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। এ ক্যাম্পেইনে নির্ধারিত স্মার্টফোন কেনার ক্ষেত্রে বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা, ক্যাশব্যাক ও বিনা মূল্যে উপহার পাওয়ার সুযোগ থাকছে।

ক্যাম্পেইনের আওতায় নির্ধারিত কয়েকটি স্মার্টফোনের দাম কিস্তিতে পরিশোধ করতে পারবেন ক্রেতারা। এতে ক্রেডিট কার্ড ছাড়াই অতিরিক্ত সুদের চাপ ছাড়া স্মার্টফোন কেনার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ক্যাম্পেইন উপলক্ষে রেডমি নোট ১৭ ফাইভজি স্মার্টফোন এনেছে শাওমি। ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ চিপসেট, ৭ হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট টার্বো চার্জিং এবং কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষাসহ ৬.৯৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের এই ফোনটির দাম ৪২ হাজার ৯৯৯ টাকা।

রেডমি নোট ১৭ প্রো সিরিজের স্মার্টফোন কিনলে কার্ডবিহীন কিস্তি সুবিধার পাশাপাশি সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া ক্রেতারা রেডমি হেডফোন নিও, রেডমি বাডস ৮ লাইট এবং ট্রাভেল ব্যাগ ও থার্মাল ফ্লাস্কের সমন্বয়ে তৈরি ব্যাগ বান্ডেলসহ বিভিন্ন উপহার পেতে পারেন।

রেডমি নোট ১৭ ফাইভজি (৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ) কিনতে মোট দামের ৭৫ শতাংশ অগ্রিম পরিশোধ করে বাকি ২৫ শতাংশ বাড়তি খরচ ছাড়াই কিস্তিতে পরিশোধ করা যাবে। এ ক্ষেত্রে উপহার হিসেবে থাকছে একটি রেডমি বাডস ৬ প্লে। একইভাবে রেডমি নোট ১৭-এর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণ, ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণ এবং রেডমি এ৭-এর ৩ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণ কেনার ক্ষেত্রেও ৭৫ শতাংশ অগ্রিম দিয়ে বাকি ২৫ শতাংশ তিন থেকে চার মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ থাকছে।

এ ছাড়া শাওমি ১৭টি ও রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি কিনলেও বিনা মূল্যে রেডমি বাডস ৬ প্লে পাওয়ার সুযোগ রয়েছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, প্রযুক্তি ও স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা সবার জন্য সহজলভ্য করা শাওমির মূল লক্ষ্য। পূজার ক্যাম্পেইনের মাধ্যমে বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা ও আকর্ষণীয় অফার দিয়ে উৎসবের কেনাকাটা আরও স্বাচ্ছন্দ্যময় করতে চায় প্রতিষ্ঠানটি। ক্রেতারা যাতে সহজে পছন্দের প্রযুক্তিপণ্য কিনতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শাওমি জানিয়েছে, সহজ কিস্তি, ক্যাশব্যাক ও বিনা মূল্যে উপহারের সমন্বয়ে পূজার এ ক্যাম্পেইন সাজানো হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ত

তানভীর আহমেদ

প্রযুক্তি সম্পাদক

প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের সম্পাদক।

সম্পর্কিত আরও সংবাদ