মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

শেষ সেশনে বাংলাদেশের প্রয়োজন ৪ উইকেট

শেষ সেশনে বাংলাদেশের প্রয়োজন ৪ উইকেট...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ৫:২২ পিএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ৫:২২ পিএম
শেষ সেশনে বাংলাদেশের প্রয়োজন ৪ উইকেট

আবুধাবি টেস্টে জিততে হলে শেষ সেশনে ৪ উইকেট শিকার করতে হবে বাংলাদেশ দলকে। এর ব্যতিক্রম হলে দাপুটে ক্রিকেট খেলার পরও ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলকে।

জয়ের জন্য চতুর্থ ইনিংসে আফগানিস্তানকে ৪৭৯ রানের বিশাল টার্গেট ছূড়ে দেয় বাংলাদেশ। পাহাড়সম রান তাড়া করতে গিয়ে ভরকে যায়নি আফগানরা। ২৮ রানে ২ উইকেট হারালেও সাদিকুল্লাহ অটল ও রহমত শাহের ৮২ রানের জুটিতে খেলায় ফেরে তারা। দলীয় ১১০ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন অধিনায়ক রহমত শাহ। তার আগে তিনি ফিফটি তুলে নেন।

এরপর ব্যাটিংয়ে নেমে ১৩৬ রানের সময় রিটায়ার্ডহার্ট হয়ে ফেরেন হাশমতউল্লাহ শহিদি। পঞ্চম উইকেটে ইব্রাহিম আলিখিলকে সঙ্গে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন ওপেনার সাদেকুল্লাহ। দলীয় ২০২ রানে ফেরেন আলিখিল। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে নেমে ৪ রানে ফেরেন ইসমাত আলম।

ফের ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি হাশমত উল্লাহ। তিনি দুই দফায় ব্যাটিং করে ৩৬ রানের বেশি করতে পারেননি। তবে ইনিংসের শুরু থেকেই দলকে এগিয়ে নিচ্ছেন ওপেনার সাদেকুল্লাহ অটল। তিনি ইতোমধ্যে সেঞ্চুরি তুলে নিয়েছেন। তার কারণেই শেষ দিনের চা পান বিরতিতে যাওয়ার আগে ৬ উইকেটে ২৬৫ রান করতে সক্ষম হয় আফগানরা।

আবুধাবি টেস্টের শেষ সেশনে ৩১ ওভার খেলা হওয়ার কথা। এই ৩১ ওভারে জয়ের জন্য ২১৪ রান করা আফগানিস্তানের জন্য অসম্ভব। জয়ের চিন্তা করলে তারা হেরে যাবে। কারণ এক ওপেনারের পক্ষে লেজের ৪ ব্যাটসম্যানকে নিয়ে এই লড়াই করা সম্ভব নয়।

তবে জয়ের সুযোগ রয়েছে বাংলাদেশ দলের। তারা যদি ভালো বোলিংয়ের পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিং করতে পারে তাহলে কাঙ্খিত জয় ধরা দিতেও পারে। এর ব্যতিক্রম হলে ড্র নিশ্চিত।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ