বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
২৮শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৬ এএমসর্বশেষ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৬ এএম
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে চেরাগ আলী এলাকার ওই কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এসব তথ্য নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ইমরান আলী সাংবাদিকদের জানান, চেরাগ আলী এলাকাই ওই ওষুধ কারখানার আগুন সকাল ১১টা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি।

কারখানাটি রাষ্ট্রায়াত্ত ওষুধ কোম্পানিটি এসেনশিয়াল ড্রাগসের বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এটি ফায়ার সার্ভিস স্টেশন থেকে ২ কিলোমিটার দূরে।

আগুন নিয়ন্ত্রণে আরও ৮টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ