সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

বিএনপির অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে: হাসনাত

বিএনপির অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে: হাসনাত...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ এএমসর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ এএম
বিএনপির অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বিএনপির অ্যাক্টিভিস্টদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। পোস্টে তিনি প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে তৈরি হওয়া আলোচনা এবং পরে সেই সিদ্ধান্তের খবরকে ‘ভুয়া’ বলা নিয়ে ব্যঙ্গ করেছেন।

রোববার (১৮ অক্টোবর) রাতে দেওয়া পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে। গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হলো। লিখতে না লিখতেই জানা গেলো পদত্যাগের সিদ্ধান্ত ভুয়া।

তিনি আরও লেখেন, ‘এখন আবার লিখতে হবে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে না বলা কেনো ভালো হয়েছে সেটি।

ইশরাক হোসেনের দলের ভেতরের সমর্থকদের নিয়েও মন্তব্য করেন হাসনাত, ‘মাঝখান দিয়ে ইশরাক চিনে গেলেন নিজের দলের ভেতর ঘাপটি মেরে থাকা সেই সঙ্গীদের, যারা তার পদত্যাগে খুশি হয়েছেন, উল্লাস করেছেন।

পোস্টের শেষাংশে হাসনাত আবদুল্লাহ প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পূর্ণমন্ত্রী পার্থের পদত্যাগ দাবি করার পরামর্শ দেন। পাশাপাশি ইশরাকের পদত্যাগ নিয়ে তৈরি হওয়া খবরের পেছনে পার্থের কোনো ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখার কথাও বলেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ