মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

‘বাংলাদেশ এখন ক্রিকেটে সবচেয়ে ট্যালেন্টেড দল’

‘বাংলাদেশ এখন ক্রিকেটে সবচেয়ে ট্যালেন্টেড দল’...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ৬:৫০ পিএমসর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ৬:৫০ পিএম
‘বাংলাদেশ এখন ক্রিকেটে সবচেয়ে ট্যালেন্টেড দল’

বাংলাদেশকে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে মেধাবী দল হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা।

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন ক্রিকেটে সবচেয়ে ট্যালেন্টেড দল। তানজিদ হাসান তামিম অন্যতম সেরা ব্যাটসম্যান আমার দেখা। তাওহীদ হৃদয়, রাহিদ রানা সেরা ক্রিকেটার। অস্ট্রেলিয়ানরা বাংলাদেশি ফাস্ট বোলারদের এখন ভয় পাচ্ছে। এটা অতীতে কে ভেবেছিল? মুশফিক ভাইয়ের অভিষেক হয়েছিল। ছোট মানুষ, অস্ট্রেলিয়ায় খেলছে। এখন নাহিদ রানা অজিদের ভয় পাওয়াচ্ছে।

লাহোর কালান্দার্সের মালিক আরও বলেন, ‘আমি নিশ্চিত, নাহিদ রানাই বাংলাদেশ দলের শেষ সুপারস্টার নয়। আরও অনেক সুপারস্টার আসবে বাংলাদেশ থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল ভাইকে এসবই আমি বলেছি- কীভাবে এসব মেধা বের করা যায় সেদিকে মন দিতে বলেছি।

পিএসএলের আগামী আসরে বাংলাদেশের উঠতি ক্রিকেটারদের নিয়ে মাস্টারপ্ল্যান রয়েছে জানিয়ে; পিএসএলের ফ্র্যাঞ্চাইজি মালিক সামিন রানা বলেন, ‘আমাদের প্লানে বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় আছে। তাদের নাম এখনই আমি বলতে চাই না, তবে এটুকু বলে রাখি তরা বড় তারকা নয়। প্রতিপক্ষ দলও আমার পছন্দের খেলোয়াড়দের নিতে চায়। ইটস অ্যা ফ্যামিলি। মানি ডাজন্ট ম্যাটার। বাংলাদেশ থেকে বেশ কয়েকজন আমার রাডারে আছে। তাদের পিএসএলে দেখবেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ