বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী যুবক আটক

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী যুবক আটক...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ৮:৪২ পিএমসর্বশেষ: ২০ অক্টোবর ২০২৬, ৮:৪২ পিএম
৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী যুবক আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে ৫বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজিজুল মোল্লা (৩৩) নামে প্রতিবেশী যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামে এ ঘটনা ঘটে। আটক আজিজুল ওই গ্রামের ছলিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ওই গ্রামের আজিজুলের ৬/৭ বছর বয়সি মেয়ের সাথে তাদের বাড়ির পাশে খেলাধূলা করছিল ভুক্তভোগী শিশুটি। তাদের খেলাধূলার এক পর্যায়ে আজিজুল তার নিজের মেয়েকে ডেকে কিছু কিনতে নিকটস্থ দোকানে পাঠান। তার মেয়ে দোকানে গেলে ওই সুযোগে শিশুটিকে কৌশলে নিজের শোয়ার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির কান্নাকাটি ও চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত আজিজুলকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পাঁচবিবি থানায় আজিজুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আটককৃত আজিজুলকে আজ বিকালে আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ