সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

পূজার ছুটিতে ১০-২০ মিনিট পরপর চলবে মেট্রোরেল

পূজার ছুটিতে ১০-২০ মিনিট পরপর চলবে মেট্রোরেল...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ৭:২১ পিএমসর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ৭:২১ পিএম
পূজার ছুটিতে ১০-২০ মিনিট পরপর চলবে মেট্রোরেল

পূজার ছুটিতে ১০ থেকে ২০ মিনিট পরপর চলবে মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা মো. আহসান উল্লাহ শরিফী আজ সোমবার সন্ধ্যায়সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছুটির দিনগুলোতে পিক আওয়ারে ১০ মিনিট পরপর ট্রেন চলাচল করবে।

মেট্রোরেলে সকাল ৮টা ১০ মিনিট থেকে সাড়ে ১০টা পর্যন্ত এবং বিকে পৌনে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ার হিসেবে ধরা হয়।

ডিএমটিসিএলের সময়সূচি অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল সাড়ে ৬টায় প্রথম ট্রেন ছাড়ে। আর শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ১০টায়।

শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ৩টায় এবং মতিঝিল থেকে বেলা ৩টা ২০ মিনিটে প্রথম ট্রেন ছাড়ে। ওই দিন এই দুই স্টেশন থেকে রাতের শেষ ট্রেন ছাড়ে যথাক্রমে ৯টা ৫০ মিনিট ও ১০টা ৩০ মিনিটে।

উল্লেখ্য, স্বাভাবিক কর্মদিবসে পিক আওয়ারে ৫-৬ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে। আর অন্যান্য সময়ে দুই ট্রেনের মধ্যে ৮-১০ মিনিটের ব্যবধান থাকে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ