সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই

রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ৭:৫৮ পিএমসর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ৭:৫৮ পিএম
রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে টাই করেছে বাংলাদেশ যুব দল।

সোমবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় যুব ওয়ানডেতে দুই দলই ৩০৪ রান করে। আফগানিস্তানের ৩০৪ রানের জবাবে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৪ রানেই থামে বাংলাদেশ। আফগান-বাংলাদেশ যুবাদের মধ্যকার ওয়ানডে ম্যাচে এটাই সর্বোচ্চ (৬০৮) মোট রানের রেকর্ড।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আফগান ব্যাটারদের এক থেকে সাত নম্বর-সবাই রান পেয়েছেন। নোমান সালারজাই (৭৬) ও ফরিদুল্লাহ ইহসাস ( ৫১) ফিফিটি হাঁকান। ইনিংসের শেষদিকে তাহির সারওয়ারি ৩১ বলে ৪৩ রান করেন। বাংলাদেশের রুবাই ইসলাম রিজন ৪টি আর জেকে শরিফ সিয়াম নেন ২টি উইকেট।

টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার এসকে জারিফ সিয়াম ও আবদুল্লাহ আল মুহি। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৭০ রান। ২৮ বলে ২২ রান করে জারিফ ফেরেন। দলীয় ১০১ রানে ফেরেন আরেক ওপেনার আব্দুল্লাহ। তিনি ৪৫ বলে ৫০ রান করেন।

তৃতীয় উইকেটে আহসান আল মুমিনকে সঙ্গে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন আলামিন রনি। তিনি ৫৬ বলে ৭টি চার আর দুই ছক্কায় ৭১ রান করেন ফেরেন।

এরপর আহসান আল মুমিনের সঙ্গে জুটি গড়েন রাকিবুল হোসেন। ৩০ বলে ২৫ রান করে রাকিবুল ফিরলেও আহসান দলকে এগিয়ে নেন। ৬৬ বলে পাঁচটি চারের সাহায্যে ৫৬ রান করেন তিনি। তার বিদায়ের সময় বাংলাদেশের সংগ্রহ ২৩৯ রান।

জয়ের জন্য তখনও প্রয়োজনীয় রান তোলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

শেষ দিকে রুবাই ইসলাম রিজনের ব্যাটে ম্যাচে ফেরার আশা জাগে। মাত্র ১৯ বলে তিনটি চার আর দুটি ছক্কায় ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ টাই করেন রিজান। শেষ দিকে তার ব্যাটিং তাণ্ডবের কারণেই শেষ পর্যন্ত ৫০ ওভারে ৩০৪ রানেই থামে বাংলাদেশ।

আফগানিস্তানের বোলারদের মধ্যে নূর আলী নিয়াজাই তিনটি উইকেট নেন। সোহেল খান ও লুৎফুল্লাহ মোহাম্মাদি দুটি করে উইকেট শিকার করেন। আমির হামজা পান একটি উইকেট।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ