মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

দুর্গোৎসব দেখতে আজ রংপুর-রাজশাহী-চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

দুর্গোৎসব দেখতে আজ রংপুর-রাজশাহী-চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ৮:৫৫ এএমসর্বশেষ: ২০ অক্টোবর ২০২৬, ৮:৫৫ এএম
দুর্গোৎসব দেখতে আজ রংপুর-রাজশাহী-চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আজ বিমানযোগে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টায় সামরিক বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছবেন তিনি।

সেখান থেকে সড়কপথে রংপুর গিয়ে রাধা গোবিন্দ মন্দির ও কালীবাড়ি মন্দিরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করবেন। এরপর সৈয়দপুর থেকে সামরিক বিমানযোগে রাজশাহী এবং পরে চট্টগ্রাম সফর শেষে ঢাকায় ফিরবেন।

এদিকে রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে গতকাল মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। অন্যদিকে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে গতকাল নগরের ঐতিহাসিক জে এম সেন হল প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধন ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাবেন। সফরকালে হেলিকপ্টার থেকে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ, মোংলা নৌঘাঁটিতে সভায় যোগদান এবং মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ