মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

পিরোজপুরে ট্রলারডুবিতে শিশুর মৃত্যু, ৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুরে ট্রলারডুবিতে শিশুর মৃত্যু, ৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি মায়ের...

স
সুমিত রয়· প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ৫:২৫ পিএমসর্বশেষ: ২০ অক্টোবর ২০২৬, ৫:২৫ পিএম
পিরোজপুরে ট্রলারডুবিতে শিশুর মৃত্যু, ৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সংযোগস্থলে কালিগঙ্গা নদীতে ট্রলারডুবির ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ১৮ ঘণ্টা পার হলেও নিখোঁজ রয়েছে শিশুটির মা। অতিরিক্ত যাত্রী ও ছয়টি মোটরসাইকেল বহনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে দুর্ঘটনাস্থল নাজিরপুরের শ্রীরামকাঠী ও নেছারাবাদের ভরতকাঠী খেয়াঘাট এলাকা পরিদর্শন করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর।

জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে শ্রীরামকাঠী-ভরতকাঠী খেয়াঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মালামাল নিয়ে কালিগঙ্গা নদী পার হওয়ার সময় ট্রলারটি একদিকে কাত হয়ে যায়। এতে ট্রলারে থাকা যাত্রীরা নদীতে পড়ে যান। পরে তারা সাঁতরে ও স্থানীয়দের সহযোগিতায় নদীর পাড়ে উঠতে সক্ষম হন। তবে মা ও মেয়ে নিখোঁজ হন।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ১১টা ১০ মিনিটের দিকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। তবে মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তার মায়ের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ নারীকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী উদ্ধারকাজের সার্বিক খোঁজখবর নেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় নিখোঁজ নারীকে দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর কর্মকর্তারা এবং নাজিরপুর থানা পুলিশের একটি দল।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমিত রয়

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ