মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সাংবাদিকদের একহাত নিলেন এনায়েতুল্লাহ আব্বাসী

সাংবাদিকদের একহাত নিলেন এনায়েতুল্লাহ আব্বাসী...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ৬:২৯ পিএমসর্বশেষ: ২০ অক্টোবর ২০২৬, ৬:২৯ পিএম
সাংবাদিকদের একহাত নিলেন এনায়েতুল্লাহ আব্বাসী

সাংবাদিকদের একাংশকে ‘কুত্তার মতো পিটানো দরকার’ বলে মন্তব্য করেছেন ইসলামী বক্তা ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী।

মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের উদ্দেশ্যকে মহৎ বললেও তার পদ্ধতির সমালোচনা করেন তিনি। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে অভিযানের ইতিবাচক দিক প্রচার না করায় সাংবাদিকদের একাংশের সমালোচনা করেন এই ইসলামী বক্তা।

সোমবার (১৯ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেনের প্রসঙ্গ টেনে এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, ইশরাক মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এটি ঠিক। পিস্তল উঁচিয়ে অভিযান চালানোর পদ্ধতি খারাপ হলেও তার উদ্দেশ্য মহৎ ছিল।

সাংবাদিকদের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের সাংবাদিকদের একাংশ সবচেয়ে খারাপ। মাদকের বিরুদ্ধে অভিযানের ইতিবাচক দিক প্রচার না করে সাংবাদিকেরা পিস্তল হাতে দৌড়ানোর বিষয়টি সামনে এনেছেন।

এ সময় সাংবাদিকদের একাংশকে ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। এমনকি তাদের ‘কুত্তার মতো পিটানো দরকার’ বলেও মন্তব্য করেন।

এনায়েতুল্লাহ আব্বাসী আরও বলেন, সাংবাদিকেরা ইতিবাচক সংবাদ প্রচার করলে মাদকের বিরুদ্ধে অভিযান নিয়ে সরকারের সিদ্ধান্ত ভিন্ন হতে পারত। দেশে মাদকের বিস্তার মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, মাহফিলে উপস্থিত অনেকেই বিএনপি, জামায়াত ও এনসিপির সমর্থক। আওয়ামী লীগের লোকজনও আছেন। কেউ আওয়ামী লীগে নেই, এমন দাবি মিথ্যা। এটি তাদেরও দেশ, তারা কোথায় যাবে? খুনিদের শাস্তি হওয়া উচিত। তবে নিরীহ ব্যক্তিদের ক্ষমা করে দেওয়া দেশের জন্য কল্যাণকর হবে বলে মন্তব্য করেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ