মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

যমুনা সংযোগ সড়কের সংস্কার একনেকে অনুমোদন মিলবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

যমুনা সংযোগ সড়কের সংস্কার একনেকে অনুমোদন মিলবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ৮:০৮ পিএমসর্বশেষ: ২০ অক্টোবর ২০২৬, ৮:০৮ পিএম
যমুনা সংযোগ সড়কের সংস্কার একনেকে অনুমোদন মিলবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. এম.এ. মুহিত বলেছেন, যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক সিরাজগঞ্জের সায়দাবাদ থেকে এনায়েতপুর হয়ে পাবনার চরবর্ণিয়া চলাচলের অনুপযোগী ৪৫ কিলোমিটার সড়ক টেকসই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পাবে বলে আশা করছি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এনায়েতপুর থানার রুপসী হাই স্কুল মাঠের কালিবাড়িতে দুর্গাপূজা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী একথা বলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার সংযোগস্থল এবং এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকার এ সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। এতে প্রায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই অঞ্চলের সাধারণ মানুষ, শিক্ষার্থী ও মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসা হাজার হাজার রোগীর। জরাজীর্ণ এ অবস্থার পরিপ্রেক্ষিতে সড়কটি নতুন করে ও টেকসইভাবে নির্মাণের জন্য দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

রুপসী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মেরাজুল ইসলাম স্বপন জানান, জনগুরুত্বপূর্ণ ৪৫ কিলোমিটার সড়কটি নির্মাণে অর্থ বরাদ্দ একনেকে অনুমোদন পাওয়ার পরপরই দ্রুত দরপত্র আহ্বান (টেন্ডার) শেষ করে সরাসরি মাঠপর্যায়ে কাজ শুরু করে সড়কটি পুনর্নির্মাণ করা হলে কেবল যোগাযোগ ব্যবস্থারই উন্নতি হবে না, বরং এ অঞ্চলের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও স্বাস্থ্যসেবা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও বেগবান হবে।

প্রতিমন্ত্রীর আশ্বাসে সিরাজগঞ্জের দক্ষিণাঞ্চলের সর্বস্তরের জনগণ স্বস্তি প্রকাশ করেছেন। দ্রুততম সময়ে কাজ শুরু করে উন্নত সড়ক নির্মাণ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন তারা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ