মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান কর্মসূচি...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ৯:৪৭ পিএমসর্বশেষ: ২০ অক্টোবর ২০২৬, ৯:৪৭ পিএম
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান কর্মসূচি

চাকরিতে পুনর্বহালসহ ন্যায্য দাবি পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার বিকাল ৫টায় নগরীর লালখান বাজারে ফ্লাইওভারের মুখে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় নিজেদের দাবি পূরণে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।

চাকরিচ্যুত ব্যাংকারদের দাবি, দীর্ঘদিন ব্যাংকিং খাতে দায়িত্ব পালনের পর চাকরি হারিয়ে তারা ও তাদের পরিবার আর্থিক ও সামাজিক সংকটে পড়েছেন। চাকরি হারানোর কারণে অনেক কর্মকর্তা-কর্মচারী অর্থসংকটে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। তাদের মধ্যে অনেকে মারাও গেছেন বলে দাবি করেন তারা।

সাবেক কর্মকর্তা-কর্মচারীরা বলেন, কর্মস্থলে পুনর্বহাল, ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং দীর্ঘদিনের অনিশ্চয়তা নিরসনে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হলে আবারও কর্মস্থলে ফিরে সম্মানজনকভাবে জীবিকা নির্বাহের সুযোগ পাবেন বলে আশা তাদের।

বর্তমান সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিবারই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আসছেন চাকরিচ্যুত ব্যাংকাররা।

এর আগে গত ২৫ জানুয়ারি চট্টগ্রামে তরুণদের সঙ্গে ‘ইয়ুথ পলিসি টক’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারেক রহমান। সে সময়ও হোটেল রেডিসন ব্লুর সামনে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন চাকরিচ্যুত ব্যাংকাররা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ