বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলেন জাকের-শামীম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলেন জাকের-শামীম...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ৩:০৪ পিএমসর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ৩:০৪ পিএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলেন জাকের-শামীম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশ ঘোষণা করা হয়েছে। দলে জায়গা পেয়েছেন জাকের আলী ও শামীম হোসেন। চলমান জাতীয় ক্রিকেট লিগে ভালো করা কয়েকজন ক্রিকেটারও সুযোগ পেয়েছেন।

ঢাকায় আগামী ২৮ অক্টোবর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেটে।

তার আগে মাঠে গড়াবে ২ দিনের প্রস্তুতি ম্যাচ। বৃহস্পতিবার ও শুক্রবার ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেই ম্যাচেই খেলবেন জাকের ও শামীম।

তারা বাদেও একাদশে বেশ কিছু তরুণ পেসার আছেন। তারা হলেন— অনিক দেব বর্মা, আবদুল হালিম, পেস বোলিং অলরাউন্ডার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।

এই একাদশে আছেন চলমান এনসিএলে দারুণ ছন্দে থাকা মাহফিজুল ইসলাম রবিন। এছাড়া জিসান আলমও ডাক পেয়েছেন এই ম্যাচে।

বিসিবি একাদশ–মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, কালাম সিদ্দিকী অলীন, ইফতেখার আহমেদ ইফতি, জাকের আলী অনিক, এস এম মেহরব, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, মোহাম্মদ শামীম হোসেন, আবদুল হালিম, অনিক দেব বর্মা, ফাহাদ হোসেন, ও অ-১৯ দল থেকে হোসেন ও সান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ