শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

অসহায় সংখ্যালঘুদের পাশে আলেমরা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

অসহায় সংখ্যালঘুদের পাশে আলেমরা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:১১ পিএমসর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ১০:১১ পিএম
অসহায় সংখ্যালঘুদের পাশে আলেমরা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক সহমর্মিতার বার্তা নিয়ে নারায়ণগঞ্জে অসহায় সংখ্যালঘু পরিবারের পাশে দাঁড়িয়েছেন আলেমরা।

তাদের উদ্যোগে অসহায় পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে, যা ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের কল্যাণে এগিয়ে আসার একটি দৃষ্টান্ত।

বুধবার ফেদায়ে মিল্লাত ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সহায়তা কার্যক্রমে অসহায় মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মাসরুর আহমদ ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান ও নারায়ণগঞ্জ মহানগর হেফাজতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী।

অনুষ্ঠানে মাওলানা মাসরুর আহমদ ভূঁইয়া বলেন, ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের শিক্ষা। আমাদের এ উদ্যোগ পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের একটি অংশ। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই মানবিকতার প্রকৃত শিক্ষা—এ কার্যক্রমে সেই বার্তাই প্রতিফলিত হয়েছে।

আলেমরা বলেন, সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবার। তাই সাহায্য-সহযোগিতার ক্ষেত্রে ধর্মীয় পরিচয় প্রতিবন্ধক হওয়া উচিত নয়। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার কোনো বিকল্প নেই। বিশেষ করে অসহায় মানুষের সংকটের সময়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া সমাজে আস্থা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ