বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ৪:১৯ পিএমসর্বশেষ: ২২ অক্টোবর ২০২৬, ৪:১৯ পিএম
চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

চাঁদা দাবির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ বৃহস্পতিবার তেজগাঁও ডিবির উপকমিশনার মো. জিয়াউদ্দিনসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়ন কাজে বাধা এবং ভবন মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগে বুধবার নয়নকে গ্রেপ্তার করা হয়।

যোগাযোগ করা হলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, 'নয়নকে ডিবি গ্রেপ্তার করেছে বলে শুনেছি। তবে তাকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি।'

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ