শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সিএনজি ও বাসে তল্লাশি করে মিলল কোটি টাকার মাদক

সিএনজি ও বাসে তল্লাশি করে মিলল কোটি টাকার মাদক...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ৭:৩৫ পিএমসর্বশেষ: ২২ অক্টোবর ২০২৬, ৭:৩৫ পিএম
সিএনজি ও বাসে তল্লাশি করে মিলল কোটি টাকার মাদক

চট্টগ্রামে পৃথক তিনটি অভিযান চালিয়ে সিএনজি ও বাসে তল্লাশি করে ১ কোটি ১৬ লাখ টাকার মাদক উদ্ধার করেছে এসআরবি।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চন্দনাইশ, আনোয়ারা ও সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ৩৮ হাজার ১৫০ পিস ইয়াবা ও ২০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়।

এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার এসআরবি-৭-এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

এসআরবি-৭ জানায়, বুধবার রাতে আনোয়ারার তৈলারদ্বীপ সংলগ্ন সরকারহাট গরুর বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্টে একটি সবুজ রঙের নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশা থামানো হয়। পরে অটোরিকশার চালকের আসনের নিচে লুকানো ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশার চালক সাকিব (১৯) ও যাত্রী জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৮৫ লাখ ৬০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।

একই দিন চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গাছবাড়িয়া বাইন্যা পুকুরপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মারসা পরিবহণের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা মো. ফরহাদ-উজ-জামান জয় নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৯ হাজার ৬২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ২৮ লাখ ৮৬ হাজার টাকা। এছাড়া সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ জাকির হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ