বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের সময় একজনের মৃত্যু

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের সময় একজনের মৃত্যু...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ৭:৩৬ পিএমসর্বশেষ: ২২ অক্টোবর ২০২৬, ৭:৩৬ পিএম
গৌরীপুরে প্রতিমা বিসর্জনের সময় একজনের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে মণ্ডপ থেকে দুর্গা প্রতিমা বের করার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে সঞ্জিব চৌহান (৪৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) পৌর শহরের মাস্টারবাড়ি এলাকার ঝলক পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

মৃত সঞ্জিব মাস্টারবাড়ি এলাকার শ্যামলাল চৌহানের ছেলে।

ঝলক পূজা মন্দির কমিটির সভাপতি অজিত চৌহান জানান, দুর্গা প্রতিমাকে নিয়ে বের হওয়ার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যান সঞ্জিব চৌহান। গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিক গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ফেরদৌস আল মামুন তাকে মৃত ঘোষণা করেন।

ডা. ফেরদৌস আল মামুন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

অজিত চৌহান আরও জানান, পূজামণ্ডপের আলোকসজ্জার দায়িত্বে যারা ছিলেন, তাদের অবহেলার কারণেই ছেঁড়া তারে জড়িয়ে সঞ্জিবের মৃত্যু হয়েছে।

উপজেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক কমল সরকার জানান, আমরা যখন মাকে বিসর্জনে ব্যস্ত, ঠিক সেই সময়ে মাকে বিদায় জানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জিব মারা যান। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যুর ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ