বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন

মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ৭:৩৬ পিএমসর্বশেষ: ২২ অক্টোবর ২০২৬, ৭:৩৬ পিএম
মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন

মাদক সেবন করতে বসে ঝগড়া বাধায় সহযোগীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন টিটু নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বুধবার (২১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে দিনাজপুর শহরের সিপাহীপাড়া লাইনপাড় এলাকায়।

নিহত টিটু (৪০) দিনাজপুর শহরের সিপাহীপাড়া লাইনপাড় এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুর শহরের মাদকখ্যাত এলাকা সিপাহীপাড়ায় টিটু তার সহযোগীদের নিয়ে মাদক সেবন করছিলেন। এরই একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া বাধলে সহযোগীরা টিটুকে ধারাল ছুরি দিয়ে পেটে ও উরুতে আঘাত করে পালিয়ে যায়। তার আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে গুরুতর জখম অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটায় টিটুর মৃত্যু ঘটে।

টি নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নুর নবী বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে বলেন, ঘটনাটি ঘটেছে মূলত মাদক সেবন নিয়ে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ