শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৯ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

কারানের বাজে রেকর্ডেই কি হারল ইংল্যান্ড

কারানের বাজে রেকর্ডেই কি হারল ইংল্যান্ড...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৪ এএমসর্বশেষ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৪ এএম
কারানের বাজে রেকর্ডেই কি হারল ইংল্যান্ড

বাঁহাতি মিডিয়াম পেসার স্যাম কারানের বাজে রেকর্ডের কারণেই কি হেরে গেল ইংল্যান্ড? এমন প্রশ্ন অনেকের মনে উঁকি দিচ্ছে।

তার কারণ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ৪২৯ রান করেও জিততে পারল না ইংল্যান্ড। এক দিনের ম্যাচে ৪০০+ রান করে অতীতে কখনো হারতে হয়নি ব্রিটিশদের।

কিন্তু আজ বৃহস্পতিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যারি ব্রুকসের রেকর্ড ডাবল সেঞ্চুরির ম্যাচেও হেরে যায় ইংল্যান্ড।

এই পরাজয়ের মূল কারণ বাজে বোলিং। আর এজন্য কাঠ গড়ায় স্যাম কারান। তিনি ৯ ওভার বল করে ১০৩ রান খরচ করে ২ উইকেট শিকার করেন। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান হিসেবে এটাই এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড।

এই রেকর্ড গড়ার পথে স্যাম কারন নিজেই নিজেকে ছাড়িয়ে যান। এর আগে ২০২৩ সালের ৫ ডিসেম্বর ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ৯.৫ ওভারে ৯৮ রান খরচ করেছিলেন কারান। ইংলিশ বোলারদের মধ্যে এতদিন সেটাই ছিল সর্বোচ্চ রান খরচের নজির।

আজ ৯ ওভারে স্যাম কারান খরচ করেন ৯ ওভারে ১০৩ রান। ৪৩তম ওভারে তিনি খরচ করেন ২০ রান। আর ৪৭তম ওভারে খরচ করেন ১৯ রান। ৩৮তম ওভারে খচর করেন ১৮ রান। ৩ ওভারে তিনি খরচ করেন ৫৭ রান।

আজ প্রথমে ব্যাট করে হ্যারি ব্রুকসের (২০২) ডাবল সেঞ্চুরি আর উইল জ্যাকস (৬৬*), জো রুট (৫৯) এবং টম ব্যান্টনের (৫০) ফিফটির সুবাদে ২ উইকেটে ৪২৯ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড।

৩০০ বলে ৪৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে পবন রত্নায়েকের (১৩০) সেঞ্চুরি; আবিস্কা ফার্নান্দো (৯৭), দাসুন শানাকা (৯৭) ও জ্যানিথ লিয়ানাগের (৬১*) ফিফটির সুবাদে দাপুটে জয় পায় শ্রীলংকা। রান তাড়া করতে নেমে এদিন রেকর্ড গড়ে শ্রীলংকা।এর আগে ওয়ানডে ক্রিকেটে এত রান তাড়া করে জিততে পারেনি তারা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ