ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির (২০২) রেকর্ড গড়েছেন হ্যারি ব্রুকস। অথচ তার রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরির ম্যাচে ৪ উইকেটে ৪২৯ রানের পাহাড় গড়েও জিততে পারেনি ইংল্যান্ড।
অতীতে চারশো বা তার বেশি রান করার ম্যাচে জয় নিয়ে অতোটা মাথা ঘামাতে হয়নি ব্রিটিশদের। কিন্তু আজ ৪২৯ রান করেও পজরায় এড়াতে পারেনি ইংল্যান্ড।
৪৩০ রানের বিশাল টার্গেট তাড়া করে শ্রীলংকা প্রত্যাশার চেয়েও ভালো ক্রিকেট খেলে ২ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয়।
আজ হ্যারি ব্রুকস মাত্র ১১৬ বলে ২১টি চার আর ১০টি ছক্কার সাহায্যে ২০২ রানের রেকর্ডময় ইনিংস খেলেন।
ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেডে ডাবল সেঞ্চুরি হাঁকালেন হ্যারি ব্রুকস। এর আগে ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৮২ রানের ইনিংস খেলে ছিলেন বেন সেটাকস।
আজ রেকর্ড গড়ার ম্যাচে বাউন্ডারির সাহায্যে ১৪৪ সর্বোচ্চ রান করেন হ্যারি ব্রুকস। যা ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডেরে কোনো ব্যাটসম্যান হিসেবে রেকর্ড সর্বোচ্চ।
এর আগে এক দিনের ম্যাচে বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ১২৪ রান করেছিলেন জস বাটলার।
ইংল্যান্ডের ৪২৯ রান করার পথে অগ্রণী ভূমিকা রাখেন উইল জ্যাকস। তিনি মাত্র ৩০ বল মোকাবেলা করে ৮টি চার আর তিন ছক্কায় ৬৬ রানের লড়াকু ইনিংস খেলেন। ৬৬ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৬৯ রান করেন জো রুট। ওপেনার টম ব্যান্টন ৫১ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন। ৩৯ বলে ২৯ রান করেন বেন ডাকেট।
এমন রেকর্ডময় ম্যাচে অবিশ্বাস্য সুন্দর ব্যাটিং করে শ্রীলংকান ওপেনার আবিস্কা ফার্নান্দো এবং দাসুন শানাকা মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। তবে হতাশ হতে হয়নি পবন রত্নানায়েককে। তিনি ১০৬ বলে ১৫টি চার আর তিন ছক্কায় ৪৩০ রানের বিশাল টার্গেট টপকে জয় নিশ্চিত করেন শ্রীলংকা।



