শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

অমিত শাহের জন্মদিনে শাহরুখ, অক্ষয় থেকে বিজয় দেবরাকোন্ডা– কে কী লিখলেন?

অমিত শাহের জন্মদিনে শাহরুখ, অক্ষয় থেকে বিজয় দেবরাকোন্ডা– কে কী লিখলেন?...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১:২৪ পিএমসর্বশেষ: ২৩ অক্টোবর ২০২৬, ১:২৪ পিএম
অমিত শাহের জন্মদিনে শাহরুখ, অক্ষয় থেকে বিজয় দেবরাকোন্ডা– কে কী লিখলেন?

বাঁ থেকে শাহরুখ খান, অমিত শাহ ও অক্ষয় কুমার।

গত ২২ অক্টোবর ছিল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৬২তম জন্মদিন। এই বিশেষ দিনে ভারতের বিনোদন জগতের একঝাঁক তারকা সামাজিক মাধ্যমে তাকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। এই তালিকায় বলিউড কিং শাহরুখ খান থেকে শুরু করে দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডাসহ আরও অনেকে ছিলেন।

সামনে থেকে নেতৃত্ব দিয়ে বলিউড বাদশা শাহরুখ খান লিখেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা... আগামী বছরটি আপনার সুস্বাস্থ্য, সুখ এবং দেশের জন্য আপনার কাজগুলো চালিয়ে যাওয়ার শক্তি নিয়ে আসুক। আপনার আগামী বছরটি দারুণ কাটুক—এই প্রার্থনা ও উষ্ণ শুভকামনা রইল।

শাহরুখের পাশাপাশি অক্ষয় কুমারও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অমিত শাহজি, আপনাকে হৃদয়ভরা জন্মদিনের শুভেচ্ছা। আপনি সর্বদা দেশকে সবার আগে রেখেছেন। মহাদেবের আশীর্বাদ সবসময় আপনার ওপর থাকুক... আপনার স্বাস্থ্য সবসময় ভালো থাকুক এবং আপনার সংকল্প দৃঢ় হোক।

অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ভারতের বিশিষ্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজিকে অন্তরের অন্তস্থল থেকে জন্মদিনের শুভেচ্ছা। ভগবান শ্রী রামের কাছে প্রার্থনা করি, আপনি যেন সর্বদা সুস্থ, আনন্দিত এবং দীর্ঘায়ুর আশীর্বাদে ধন্য হন এবং এভাবেই দেশের অগ্রগতিতে অবদান রেখে যান।

তালিকায় বাদ যাননি অভিনেতা রিতেশ দেশমুখ ও দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডাও।

রিতেশ দেশমুখ লিখেছেন, ‘আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ঈশ্বর আপনাকে উত্তম স্বাস্থ্য ও দীর্ঘ জীবন দান করুন।

অন্যদিকে বিজয় দেবরাকোন্ডা তার বার্তায় জানান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য, শক্তি ও সাফল্য কামনা করি স্যার।

তারকাদের এই শুভেচ্ছাবার্তার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, অমিত শাহের প্রশাসনিক দূরদর্শিতা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থাকে আরও কার্যকর করে তুলেছে। বিশেষ করে মাওবাদ দমন এবং মাদকমুক্ত সমাজ গঠনে তার সফলতা অত্যন্ত প্রশংসনীয়। দেশের সেবায় তিনি যেন দীর্ঘায়ু ও সুস্থ জীবন লাভ করেন, সেই প্রার্থনাও করেছেন প্রধানমন্ত্রী।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ