শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৯ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

প্রধানমন্ত্রীর উদ্দেশে যুবদল নেতার আবেগঘন স্ট্যাটাস

প্রধানমন্ত্রীর উদ্দেশে যুবদল নেতার আবেগঘন স্ট্যাটাস...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ পিএমসর্বশেষ: ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ পিএম
প্রধানমন্ত্রীর উদ্দেশে যুবদল নেতার আবেগঘন স্ট্যাটাস

দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তৃণমূল পর্যায়ের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন এক যুবদল নেতা।

নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক আবেদনে চাটখিল বিআরডিবির চেয়ারম্যান, চাটখিল পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. মাসুদ রানা বলেন, বিগত দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে শুধু কেন্দ্রীয় নেতা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নেতারাই শুধু ত্যাগ স্বীকার করেননি; দেশের বিভিন্ন জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মীও মামলা, হামলা, নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন।

আবেদনে মাসুদ রানা উল্লেখ করেন- দলের দুঃসময়ে অনেক নেতাকর্মী নিজেদের পরিবার, ব্যক্তিগত জীবন ও জীবিকার কথা উপেক্ষা করে রাজপথে সক্রিয় থেকেছেন; কিন্তু কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ থাকলেও তৃণমূলের এসব ত্যাগী নেতাকর্মীর দুঃখ-কষ্ট, ত্যাগ ও অবদানের কথা তুলে ধরার সুযোগ সীমিত থেকে যাচ্ছে।

তিনি বলেন, একটি রাজনৈতিক দলের প্রকৃত শক্তি তার তৃণমূলের নেতাকর্মীরা। তাদের ত্যাগ ও অবদানকে অবহেলা করে কোনো সংগঠনকে শক্তিশালী করা সম্ভব নয়। এ কারণে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টির জন্য তিনি সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন।

আবেদনে আরও বলা হয়, দলের দুঃসময়ে যারা রাজপথে সক্রিয় ছিলেন, সুসময়েও যেন তাদের যথাযথ মূল্যায়ন করা হয়। পদ-পদবি কিংবা পরিচয়ের পরিবর্তে ত্যাগ, অবদান ও দলের প্রতি ভালোবাসাকে মূল্যায়নের প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পরিশেষে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরও সুসংগঠিত, শক্তিশালী ও তৃণমূলবান্ধব হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাসুদ রানা।

মাসুদ রানার আবেগঘন এই স্ট্যাটাস ছড়িয়ে পড়লে বিএনপির অবহেলিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ