শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৯ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে ওনানা

তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে ওনানা...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ৩:০৭ এএমসর্বশেষ: ২৪ অক্টোবর ২০২৬, ৩:০৭ এএম
তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে ওনানা

তুরস্কে গুরুতর সড়ক দুর্ঘটনার পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তুর্কি গণমাধ্যমের খবর, ম্যাচ শেষে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন ওনানা। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তার গাড়িতে ধাক্কা দেয়। এতে তিনটি গাড়ি জড়িয়ে পড়ে সংঘর্ষে।

দুর্ঘটনার পর ওনানাকে হাসপাতালে নেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো, ওনানা ও তার পরিবারের সদস্যরা নিরাপদে আছেন বলে জানা গেছে।

ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

বর্তমানে ধারে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোরে খেলছেন ক্যামেরুনের এই গোলরক্ষক।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ