গাজীপুরের কাশিমপুরে একটি কার্টন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানার শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন কারখানায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ছড়াতে থাকলে সারাবো ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট যোগ দেয়।
তিনি বলেন, কারখানার ভেতরে প্রচুর খালি কার্টন থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।'
দুপুর ১২টা ৪৮ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে ফায়ার সার্ভিসের ঢাকা অফিসের ডিউটি অফিসার রাশেদ বিন শামীম জানান।



