শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৯ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

গ্রেফতার হলে বাতিল হবে মার্কিন ভিসা, দূতাবাসের সতর্কবার্তা

ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, কোনো মামলায় গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। এমনকি গ্রেফতার হওয়া ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য হিসেবে বিবেচনা করা হতে পারে।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ২:০২ পিএমসর্বশেষ: ২৪ অক্টোবর ২০২৬, ২:০২ পিএম
গ্রেফতার হলে বাতিল হবে মার্কিন ভিসা, দূতাবাসের সতর্কবার্তা

ঢাকাস্থ মার্কিন দূতাবাস সতর্ক করেছে যে, কোনো মামলায় গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। এমনকি গ্রেফতার হওয়া ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য হিসেবে বিবেচনা করা হতে পারে বলেও জানিয়েছে দূতাবাস।

শনিবার (২৪ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেয় মার্কিন দূতাবাস। পোস্টে বলা হয়, ‘আপনি গ্রেফতার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।

এর আগে আরেকটি পোস্টে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসায় অনুমোদিত কার্যক্রম সম্পর্কে তথ্য জানিয়েছিল দূতাবাস। ওই পোস্টে বলা হয়, বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে পর্যটন, অবকাশযাপন, কেনাকাটা, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক এবং সভা ও সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

তবে বি১/বি২ ভিসা সাধারণত যুক্তরাষ্ট্রে চাকরি বা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করার অনুমতি দেয় না।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ