রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ৪:৫৩ পিএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ৪:৫৩ পিএম
১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। পর্যটকদের যাতায়াত ও ভ্রমণ নির্বিঘ্ন করতে দ্বীপটিতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রস্তুতি।

রোববার (২৫ অক্টোবর) পর্যটকদের সেন্ট মার্টিন ভ্রমণসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন। এ সময় প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপটিতে যাওয়ার সুযোগ পাবেন।

এর আগে দৈনিক দুই হাজার পর্যটক ভ্রমণের সীমা নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্তে সেই সংখ্যা আরও এক হাজার ৫০০ জন বাড়ানো হয়েছে। পর্যটন মৌসুমকে সামনে রেখে দ্বীপটিতে পর্যটকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ