রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে, ‘আগে ঘর পরিষ্কার হোক’

মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে, ‘আগে ঘর পরিষ্কার হোক’...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ৫:৫৬ পিএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ৫:৫৬ পিএম
মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে, ‘আগে ঘর পরিষ্কার হোক’

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

তিনি বলেন, ‘আগে ঘর পরিষ্কার হোক।

গত ১৭ বছরে সরকারি পৃষ্ঠপোষকতায় পাড়ায় পাড়ায় মাদকের আখড়া তৈরি করা হয়েছে মন্তব্য করে তিনি তথ্য দিয়ে মাদক নির্মূলে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

আজ রোববার দুপুরে বাগেরহাট পুলিশ লাইন্স মিলনায়তনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুলিশপ্রধান বলেন, দেশের উন্নয়নে কোনো শর্টকাট পথ নেই। সরকারকে সবাই মিলে সহযোগিতা না করলে দেশের অগ্রগতি সম্ভব নয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দেশে বর্তমানে পুলিশের সংখ্যা মাত্র দুই লাখ ১৫ হাজার উল্লেখ করে তিনি বলেন, ‘চলতি বছরের মধ্যে ২০ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে।

কিশোর গ্যাং প্রতিরোধের কার্যক্রম জেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত হবে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে, বলেন আইজিপি।

তিনি বলেন, ‘আপনারা জানেন কার ছেলে কী করে। তাই আপনাদের দেওয়া তথ্যের মাধ্যমেই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো সম্ভব।

সাইবার অপরাধ প্রতিরোধে দক্ষ সাইবার ইউনিট গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব ইউনিট গুজব ও মব প্রতিরোধে কাজ করবে।

দেশে তরুণদের অপরাধে জড়িয়ে পড়ার অন্যতম কারণ হিসেবে বেকারত্বকে দায়ী করেন আলী হোসেন ফকির।

তিনি আরও বলেন, প্রতিবছর দেশে ২৭ লাখ বেকার যুক্ত হচ্ছে। তরুণদের মধ্যে হতাশা বাড়ছে। তাদের কর্মশক্তি যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না। অন্যদিকে, ব্যবসায়ীরাও বিনিয়োগ করছেন না; বরং অর্থ ব্যাংকে জমা রাখছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ