সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১১ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ৬:৩৫ পিএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ৬:৩৫ পিএম
প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এক যুবকের। শনিবার প্রেমিকের সঙ্গে দেখা করতে নেত্রকোনার কেন্দুয়ায় আসেন ওই তরুণী।

কিন্তু কথিত প্রেমিক তার কয়েকজন সহযোগী নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রেমিক বিল্লাল মিয়াসহ তিন তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। পরে রোববার (২৫ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২২), রুস্তম আলীর ছেলে হারুন মিয়া (২৭) ও এখলাছ মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ওই তরুণীর সঙ্গে কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে শনিবার রাতে তিনি ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন। পরে বিল্লাল তাকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে যান। সেখানে বিল্লালসহ কয়েকজন তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই তরুণী।

এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে কেন্দুয়া থানার পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজল সরকার বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ