রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী

আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ৬:৩৮ পিএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ৬:৩৮ পিএম
আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী

সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। এ ঘটনার নিন্দা জানিয়ে শিল্পীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রবি চৌধুরী এ প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি আসিফ আকবরের গাড়িতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার আহ্বান জানান।

রবি চৌধুরী লেখেন, ‘ঘুম থেকে উঠে দেখলাম, আমার ভাই আসিফ আকবরের গাড়িতে হামলা। আমরা শিল্পীরা মানুষকে জীবন দিয়ে গান শুনিয়ে, জীবন নিতে পারি না। আমরা কি নিরাপদ সবাই? আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। তদন্ত করে বের করা হোক, কারা ঘটিয়েছেন এই ঘটনা। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই।

এর আগে আসিফ আকবরের গাড়িতে গুলি ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানান আরও অনেক তারকা।

উল্লেখ্য, শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

পুলিশ জানায়, ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। ফলে তিনি অক্ষত রয়েছেন।

এ ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে গুলি ছোড়া হয়েছে, তা এখনো জানা যায়নি। আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত বিরোধের সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ