মাদারীপুরের শিবচর উপজেলায় তাইজুল ইসলাম নামে এক কথিত চিকিৎসকের নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় এক নারীর সঙ্গে নিজ বসতঘরের ভেতরে অনৈতিক অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছেনে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার নিলখী পশ্চিম চরকামার কান্দিগ্রামের তাইজুল ইসলামের নিজ বসতঘরে এঘটনা ঘটে। অভিযুক্তের পিতার নাম আব্দুর রহমান মিয়াজী।
পরে সন্ধ্যার পরই অনৈতিক কর্মকাণ্ডের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সন্ধ্যার পর রাত থেকেই ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপে ভিডিওটি শেয়ার হতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার নারীদের বিভিন্ন সমস্যা সমাধানের নামে পানিপড়া ও ঝাড়ফুঁক দিয়ে কথিত চিকিৎসা করতেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর সরদার বলেন, চিকিৎসার কথা বলে বাসায় এনে নারীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করে মিয়াজী। এ ধরনের অপরাধীদের শাস্তি হওয়া প্রয়োজন।
এ বিষয়ে অভিযুক্ত তাইজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।



