শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

আমাকে সিনেমায় নিতে বাবা কখনো কাউকে অনুরোধ করেনি: সারা আলী খান

আমাকে সিনেমায় নিতে বাবা কখনো কাউকে অনুরোধ করেনি: সারা আলী খান...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ২:৫০ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ২:৫০ পিএম
আমাকে সিনেমায় নিতে বাবা কখনো কাউকে অনুরোধ করেনি: সারা আলী খান

বলিউডে পা রাখার পর থেকেই স্বজনপ্রীতি বিতর্ক যেন পিছু ছাড়ছে না স্টারকিডদের। এ প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন সাইফ আলি খানের কন্যা অভিনেত্রী সারা আলি খান। ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডে নিজের আট বছরের জার্নি, পারিবারিক পরিচয় এবং সংগ্রামের কথা খোলামেলাভাবে শেয়ার করেছেন তিনি।

সারা জানান, স্টারকিড হওয়া সত্ত্বেও তিনি কখনোই বাবা সাইফ আলি খানের নাম বা প্রভাব ব্যবহার করে সিনেমার কোনো সুযোগ পাননি। তার কথায়, ‘আমি সিঙ্গেল মাদারের কাছে বড় হয়েছি। আমার বাবা কখনো কোনো অফিসে গিয়ে আমার কন্ট্রাক্ট নিয়ে দরকষাকষি করেননি বা কারো কাছে গিয়ে বলেননি যে আমাকে যেন সিনেমায় নেওয়া হয়। এমনকি ‘কেদারনাথ’ সিনেমার সময় কোনো সমস্যা তৈরি হলে আমি নিজেই তা সমাধান করেছি। ইন্ডাস্ট্রিতে আমার কোনো গডফাদার ছিল না।

পরিবার থেকে পাওয়া সুবিধাকে একটি ‘দ্বিমুখী তরবারি’ হিসেবে আখ্যায়িত করেন সারা। তিনি স্বীকার করেন যে, ফিল্মি পরিবারে জন্ম নেওয়ার কারণে তার প্রাথমিক পরিচিতি ও সুযোগ পাওয়া সহজ হয়েছে যা অনেক সাধারণ নবাগতর জন্যই বেশ কঠিন।

তবে একই সঙ্গে তার মতে, এই পরিচয়ের কারণে যে প্রতিনিয়ত কঠোর সমালোচনার মুখোমুখি তাকে হতে হয়, তা অনেক সময় শিল্পীর আসল কাজকে আড়াল করে ফেলে।

জাহ্নবী কাপুর ও অনন্যা পান্ডের মতো সহকর্মীদের প্রসঙ্গ টেনে সারা প্রশ্ন তোলেন, কোন পরিবারে জন্মগ্রহণ করবেন তা তো তাদের নিজের হাতে ছিল না। প্রথমদিকের সুযোগ সবাই পেলেও বছরের পর বছর ধরে কেন তাদের বারবার নিজেদের যোগ্যতা প্রমাণ করার বাড়তি চাপের মুখে পড়তে হবে—সেই প্রশ্নও রাখেন তিনি।

আট বছরের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে সারা স্পষ্ট জানিয়ে দেন, কেবল প্রাথমিক সুযোগ দিয়ে ইন্ডাস্ট্রিতে লম্বা সময় টিকে থাকা যায় না। দীর্ঘমেয়াদী সফলতা সম্পূর্ণভাবে নির্ভর করে একজন অভিনয়শিল্পীর নিজস্ব সিদ্ধান্ত, নিখাদ পরিশ্রম এবং কাজের প্রতি সততা ও দায়বদ্ধতার ওপর।

উল্লেখ্য, সম্প্রতি পরিচালক আকাশ এ কৌশিকের স্পাই কমেডি ঘরানার সিনেমা ‘উড়তা তীর’-এ দেখা গেছে সারা আলী খানকে। এই ছবিতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রাহুল বোস, রাম কাপুর ও গুলশান গ্রোভারের মতো তারকারা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ