বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৯ এএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৯ এএম
টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে।

এতে রেল ট্র্যাকের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মির্জাপুরের মহেড়ায় এই দুর্ঘটনা ঘটে।

মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা জানান, ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের পেছনের একটি বগি স্টেশনের কাছেই লাইনচ্যুত হয়।

এতে রেললাইনের দিক পরিবর্তন ও সংকেত ব্যবস্থার অংশ ‘ব্লক পয়েন্ট’ ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে, জানান তিনি।

সোহেল রানা সকাল ১১টায় সাংবাদিকদের জানান, ‘লাইনচ্যুত বগি রেখে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে কাজ চলছে। কাজ শেষ হতে কত সময় লাগতে পারে তা এখনই বলা যাচ্ছে না।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ