শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

রাজশাহীতে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রাজশাহীতে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএমসর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম
রাজশাহীতে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রাজশাহীতে বাস ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে জেলার পবা উপজেলার নওহাটা আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজশাহীর এয়ারপোর্ট থানার শিয়ালবেড় এলাকার নফিরউদ্দিন (৬৫) ও পবা থানার জয়কৃষ্ণপুর এলাকার মফিদুল ইসলাম (৪৫)। পবা থানার ওসি আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল মতিন জানান, একটি রিজার্ভ বাসের সঙ্গে ভ্যানগাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালকসহ দুজন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নফিরউদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে মফিদুল ইসলামের মৃত্যু হয়।

ওসি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ভ্যানগাড়ি উদ্ধার করে পবা থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে পবা থানায় একটি মামলাও করা হয়েছে। তবে ঘটনার পর থেকে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ