রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএমসর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম
নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি দেশ-বিদেশে ভ্রমণ করতেও পছন্দ করেন। একটু অবসর পেলেই ছুটে যান দূরে কোথাও। ভ্রমণবিলাসী একজন তারকা হিসেবে তার পরিচিতি ব্যাপক। তার নানা জায়গায় বেড়ানোর ঝলক প্রায়ই দেখা যায় সামাজিক মাধ্যমে। দেশ-বিদেশের নানা দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানোর মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।

এবার সেই ধারাবাহিকতায় দেখা গেল নিউইয়র্কের আয়নাঘরে সাদিয়া জাহান প্রভা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্যতিক্রমী এক পর্যটনকেন্দ্রে তোলা কিছু ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন তিনি। চারপাশের আয়না ও কাচের প্রতিফলনে তৈরি হয়েছে এক দৃষ্টিনন্দন দৃশ্য। রৌদ্রোজ্জ্বল দিনের আলোয় লাল পোশাকের সঙ্গে আয়নাঘরের ঝলমলে পরিবেশ ছবিগুলোতে যোগ করেছে ভিন্নমাত্রা। এদিন প্রভার পরনে ছিল নেটের পেটাল স্লিভসের বেল্টযুক্ত ক্ল্যাসিক ড্রেস।

নিউইয়র্কের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সামিট ওয়ান ভ্যান্ডারবিল্টে তোলা ছবিগুলোতে প্রভাকে দেখা গেছে টুকটুকে লাল পোশাকে। পোশাকের সঙ্গে মিলিয়ে ঠোঁটে লাল লিপস্টিক, কানে ছোট পার্লের দুল। কাঁধে ছিল লম্বা চেনের স্টাইলিশ ব্যাগ। খোলা চুলে সাবলীল ভঙ্গিতে ক্যামেরায় ধরা দিয়েছেন এ অভিনেত্রী।

ম্যানহাটনের মিডটাউন এলাকায় সামিট ওয়ান ভ্যান্ডারবিল্ট। এটি কেবল পর্যবেক্ষণকেন্দ্র নয়, বরং আধুনিক প্রযুক্তি ও শিল্পের সমন্বয়ে তৈরি এক ব্যতিক্রমী পর্যটন অভিজ্ঞতা। আয়নাঘেরা কক্ষ, কাচের তৈরি মিরর স্কাই বক্স এবং নানা ধরনের অপটিক্যাল ইল্যুশন প্রভার মতো পর্যটকদেরও বন্দি করে ফেলে।

আর নিউইয়র্ক শহরের আকাশচুম্বী ভবনগুলোর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের পাশাপাশি এখানে পাওয়া যায় ভিন্নধর্মী ছবি তোলার সুযোগ। প্রভার সাম্প্রতিক ছবিগুলোতেও সেই আয়নাবাজির জাদু যেন নতুন করে ধরা দিয়েছে।

এর আগে সাদিয়া জাহান প্রভা শ্রীলংকার মিরিসা সৈকতে প্রকৃতির মাঝে ডুব দিয়েছিলেন। যেখানে তিনি নিজেকে হারিয়ে খুঁজে ফিরেন। অপরূপ দৃশ্যে সমুদ্রের সান্নিধ্যে চমৎকার সময় কাটাতে দেখা গিয়েছিল তাকে। সুন্দর একটি অবকাশ যাপনের ফাঁকে সামাজিক মাধ্যমে নিজের ভ্রমণের কিছু মুহূর্ত ও ভিডিও তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেন অভিনেত্রী। আর সেখান থেকেই জানিয়েছিলেন তার ভ্রমণে ভালো লাগার কথা। একা পথচলা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ