রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় ৩ কারখানায় শ্রমিকদের কর্মবিরতি

মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় ৩ কারখানায় শ্রমিকদের কর্মবিরতি...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পিএমসর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম
মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় ৩ কারখানায় শ্রমিকদের কর্মবিরতি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ার তিনটি পোশাক কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা।

আজ রোববার সকাল থেকে এসব কারখানায় কাজ বন্ধ রেখে অবস্থান করছেন তারা। তবে বাকি কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ।

গতকাল শনিবার আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, কাঠগড়া ও জিরাবো এলাকায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এ ঘটনায় অন্তত ৩০টি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে আজ সকাল থেকে এসব কারখানায় উৎপাদন শুরু হয়েছে।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর সদস্যরা জানান, অধিকাংশ কারখানায় সকাল থেকে স্বাভাবিক কার্যক্রম চলছে। তবে নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম অ্যাপারেলস, নিউএইজ গ্রুপের একটি কারখানা এবং ট্রাউজার লাইন লিমিটেডের শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান করছেন।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সকাল থেকে অধিকাংশ কারখানার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে তিনটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন সাংবাদিকদের বলেন, অধিকাংশ কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। তবে তিনটি কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব কারখানার শ্রমিকদের সঙ্গে দ্রুত আলোচনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে কারখানা কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে।

এদিকে শ্রমিকদের আশ্বস্ত করতে আজ সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাইকিং করছে শিল্পাঞ্চল পুলিশ।

শ্রমিকদের উদ্দেশে মাইকিংয়ে বলা হচ্ছে, তাদের যৌক্তিক দাবির বিষয়ে শিল্প পুলিশ আন্তরিক। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ শ্রমিকদের পাশে থেকে দায়িত্ব পালন করছে।

আরও বলা হচ্ছে, ‘ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, অত্র শিল্প এলাকায় সর্বদা আপনাদের পাশে থেকে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তাসেবা প্রদান করে আসছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আপনাদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে সব সময় শ্রমিক ভাই ও বোনদের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ