সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

যুবসমাজকে দক্ষ করে রাষ্ট্রের কাজে লাগাতে চায় সরকার: জিকে গউছ

যুবসমাজকে দক্ষ করে রাষ্ট্রের কাজে লাগাতে চায় সরকার: জিকে গউছ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ৮:১৩ পিএমসর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ৮:১৩ পিএম
যুবসমাজকে দক্ষ করে রাষ্ট্রের কাজে লাগাতে চায় সরকার: জিকে গউছ

জাতীয় সংসদের হুইপ জিকে গউছ এমপি বলেছেন, বর্তমান সরকার যুবসমাজকে দক্ষ করে রাষ্ট্রের কল্যাণে কাজে লাগানোর জন্য কাজ করে যাচ্ছে। তাই যুবসমাজকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে হবে এবং দেশ ও নিজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর এ কার্যকলাপগুলো হাতে-কলমে শিক্ষা দিচ্ছে।

হবিগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জিকে গউছ এসব কথা বলেন।

এ উপলক্ষে রোববার সকাল ১০টায় জেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. জিএম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস, হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আমির আলী।

এতে বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার জিয়াউল হাসান, যুব সংগঠক নুর উদ্দিন, মিস কনিকা, উদ্যোক্তা মুর্শেদ মিয়া প্রমুখ। পরে যুব উন্নয়নের বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ