সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে মারধর, মোটরসাইকেলে আগুন

আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে মারধর, মোটরসাইকেলে আগুন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পিএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম
আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে মারধর, মোটরসাইকেলে আগুন

আহত পুলিশ কর্মকর্তা শাখাওয়াত হোসেন ইমতিয়াজ।

গাজীপুরে শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে চলা আন্দোলনের সময় পুলিশ কর্মকর্তা শাখাওয়াত হোসেন ইমতিয়াজের ওপর হামলা চালায় আন্দোলনরত শ্রমিকরা। এ সময় তাকে বেধড়ক মারধর করা হয়। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

রোববার (১ নভেম্বর) গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত এই পুলিশ কর্মকর্তা বর্তমানে টাঙ্গাইলের মির্জাপুর থানায় কর্মরত রয়েছেন।

আহত পুলিশ কর্মকর্তার পরিবার সূত্রে জানা গেছে, গাজীপুর আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল সাইনবোর্ড এলাকায় শ্রমিকদের অবরোধের মুখে পড়েন তিনি। এ সময় আন্দোলনকারী শ্রমিকরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মারধরের ঘটনায় এসআই ইমতিয়াজের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

শাখাওয়াত হোসেন ইমতিয়াজ সাংবাদিকদের বলেন, আমি আগে গাজীপুরে কর্মরত ছিলাম। একটি মামলার সাক্ষ্য দেওয়ার জন্য কোনাবাড়ী থেকে গাজীপুর আদালতে যাচ্ছিলাম। যাওয়ার পথে পুলিশ পরিচয় পেয়ে আমার ওপর হামলা করে। আমার মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে প্রায় ২০ ফুটের একটি উচ্চ ঢাল থেকে নিচে ঝাঁপ দিই। সেখানে থাকা লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ