সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১১:৩০ পিএমসর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ১১:৩০ পিএম
বাবার কাঁধে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসা জিন্নাতের এইচএসসি জয়

হাঁটতে পারেন না, লিখতেও হাতে সমস্যা। শারীরিক নানা প্রতিকূলতা ডিঙিয়ে আফিয়া জিন্নাত এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফলাফলে তিনি জিপিএ-৩.২১ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হন। দৈনন্দিন কাজসহ তার সবকিছু করতে হয় অন্যের কাঁধে ভর করে।

ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে তিনি আসতেন বাবার কাঁধে আর মোটরসাইকেলে চড়ে। পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সিটে যেতেন বাবার কাঁধে চড়ে।

তিনি উপজেলার মাওহা ইউনিয়নের মো. আব্দুল ওয়াদুদ ও মোছা. মুর্শিদা বেগমের কন্যা। গৌরীপুর সরকারি কলেজের মানবিক শাখা থেকে এবার তিনি এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি খলতবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন।

পরীক্ষার হল থেকে হাস্যোজ্জ্বলভাবে বেরিয়ে আসেন আফিয়া জিন্নাত। তিনি বলেন, জীবনের অনেক ইচ্ছাই আছে। প্রতিবন্ধকতা জয় করে একটা কিছু করব, অবশ্যই একটা কিছু করব।

ঝড়-বৃষ্টি আর তীব্র শীতের কুয়াশা ভেদ করে প্রতিদিন হুইলচেয়ারে করে মেয়েকে কলেজে নিয়ে যান তার মা মুর্শিদা বেগম। তিনি বলেন, আমার মেয়ের একদিনও প্রাইভেট এবং কলেজে অনুপস্থিতি ছিল না। ওর ইচ্ছা আছে। আমরাও তার ইচ্ছাপূরণের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

দীর্ঘদিন প্রবাসে ছিলেন তার বাবা আব্দুল ওয়াদুদ। মেয়ের জন্য তিনি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের বর্ধিত সময়ের আবেদনের জন্যও আমাকে অনেক বেগ পেতে হয়েছে। আমি চাই আমার মেয়েটা এ যুদ্ধে জয়ী হোক। তার অদম্য ইচ্ছাশক্তি আমাকে আলোড়িত করে, প্রেরণা জোগায়। আমিও তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবার দোয়া চাই।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ