সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১:২৯ পিএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ১:২৯ পিএম
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে নেমে এসেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা।

বর্তমানে তারা সড়কটি অবরোধ করে রেখেছেন। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে।

আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে প্রথমে সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হন শ্রমিকরা। পরে ১২টার দিকে তারা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিক সংগঠনের এক নেতা বলেন, ‘শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিয়েছেন। তারা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সড়ক অবরোধ করেছেন।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী সাংবাদিকদের বলেন, ‘আমরা অবরোধের খবর পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে গেছে পুলিশ। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ