মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের পাশে অনেক কারখানা ছুটি

বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের পাশে অনেক কারখানা ছুটি...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১:২৯ পিএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ১:২৯ পিএম
বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের পাশে অনেক কারখানা ছুটি

মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাক লিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা।

আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে নিশ্চিন্তপুরে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে মুখোমুখি অবস্থান নেন পুলিশ ও শ্রমিকেরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকেরা প্রথমে একটি কারখানার সামনে জড়ো হন। পরে তারা আরেকটি কারখানার সামনে যান এবং ইটপাটকেল নিক্ষেপ করেন।

এরপর শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে, বলেন প্রত্যক্ষদর্শীরা।

এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া সার্কেল সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, ‘আজও বেশ কিছু কারখানার শ্রমিকেরা কাজ না করে বেরিয়ে গেছেন।

‘কবিরপুর এলাকায় শ্রমিকেরা দুই দফায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি,’ বলেন তিনি।

এক শ্রমিক সাংবাদিকদের বলেন, রাতে শ্রমিকদের আটক করা হয়েছে—এমন খবর জানার পরে সকালে আমরা কারখানা থেকে বের হয়ে এসেছি। এরপর কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিকেরা আরও জানান, বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের পাশে অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার সত্যতা নিশ্চিত করে শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) শোয়েব আহম্মেদ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

শ্রমিক আন্দোলনের ঘটনায় কোনো মামলা হয়নি এবং কাউকে আটকও করা হয়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন, আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ ও সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

কতগুলো কারখানা ছুটি ঘোষণা করেছে জানতে চাইলে নির্দিষ্ট সংখ্যা বলতে পারেননি আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া।

তিনি সাংবাদিকদের বলেন, ‘পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ