সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান?

হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান?...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৭:৫৩ পিএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ৭:৫৩ পিএম
হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান?

গায়ে হলুদের সাজে একসঙ্গে দেখা গেল অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী সাফা কবিরকে। হলুদ পোশাকে, চারপাশে বন্ধুদের নিয়ে বিয়ের অনুষ্ঠানের আবহে হাজির হয়েছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে অনেকেই মনে করছেন, এটি হয়ত কোনো নাটকের দৃশ্য। তবে বাস্তব ঘটনা ভিন্ন।

সম্প্রতি একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে এমন সাজে দেখা গেছে তৌসিফ ও সাফাকে। প্রতিষ্ঠানটি বিয়ের বিভিন্ন আয়োজনের পোশাক নকশা ও বিক্রি করে। তাদের প্রচারণার অংশ হিসেবেই গায়ে হলুদের অনুষ্ঠানের আদলে তৈরি করা হয়েছে ভিডিওটি।

একটি রিসোর্টে ধারণ করা বিজ্ঞাপনচিত্রটিতে সাফাকে দেখা গেছে, নানা রঙের নকশা করা হলুদ লেহেঙ্গায়। অন্যদিকে তৌসিফের পরনে ছিল হলুদ পাঞ্জাবি ও কুর্তি। তাদের ঘিরে ছিলেন আরও কয়েকজন তরুণ-তরুণী। ভিডিওতে দুজনের প্রাণবন্ত উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। প্রকাশের দুই দিনের মধ্যেই ভিডিওটির ভিউ প্রায় সাড়ে চার লাখ ছাড়িয়েছে। অনেকেই তাদের রসায়নের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার এটিকে নাটকের দৃশ্য বলেও মনে করেছেন।

তৌসিফ ও সাফার বন্ধুত্ব অবশ্য বেশ পুরোনো। শোবিজে প্রায় একই সময়ে তাদের পথচলা শুরু হলেও তার আগ থেকেই পরিচয় ও বন্ধুত্ব। কিছুদিন আগেই বন্ধুদের সঙ্গে সিলেট ঘুরে এসেছেন তারা।

গত ২৭ অক্টোবর ছিল তৌসিফের জন্মদিন। বিশেষ দিনটি উপলক্ষে স্ত্রী ও বন্ধুদের নিয়ে সিলেটে সময় কাটান এই অভিনেতা। সফরে তৌসিফ ও সাফার সঙ্গে ছিলেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া এবং সৈয়দ জামান শাওন। যাওয়ার কথা থাকলেও ব্যস্ততার কারণে শেষ মুহূর্তে যেতে পারেননি অভিনেতা সিয়াম আহমেদ।

ভ্রমণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তৌসিফ লিখেছিলেন, ‘বয়স বাড়ে, সময় বদলায়, জীবনের হিসাব বদলে যায়। কিন্তু কিছু বন্ধুত্ব মনে করিয়ে দেয়, জীবনে এখন অনেক কিছু সুন্দর আছে।

এদিকে তৌসিফকে সামনে দেখা যাবে নির্মাতা শিহাব শাহীনের ওয়েব সিনেমা ক্যাফে আমব্রেলায়। আইস্ক্রিনে মুক্তি পাওয়া এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার, পার্থ শেখ, আমিনা ইসলাম ও আরেফিন জিলানী।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ